আমাদের সম্পর্কে

গল্পে পড়ি বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য একটি ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট। আমাদের লক্ষ্য একটাই: বিসিএসের পুরো সিলেবাস এমনভাবে সাজানো, যাতে পড়তে বোরিং না লাগে আর পড়া জিনিস মনে থাকে।

কেন গল্পে?

লম্বা তালিকা মুখস্থ করা কঠিন, কিন্তু গল্প মানুষ সহজে ভোলে না। তাই আমরা প্রতিটি টপিককে একটা ছোট গল্প, একটা ছড়া বা শর্টকাট, আর পরীক্ষার সাধারণ ভুলগুলো দিয়ে সাজাই।

তথ্য কীভাবে যাচাই করি

  • প্রতিটি তথ্য সংবিধান, সরকারি ওয়েবসাইট, পাঠ্যবইয়ের মতো মূল উৎস থেকে নেওয়া হয়।
  • প্রকাশের আগে অন্তত দুটি নির্ভরযোগ্য উৎসে মিলিয়ে দেখা হয়।
  • কয়েক দিন পর আবার আলাদাভাবে যাচাই করা হয়।
  • কোনো ভুল চোখে পড়লে জানালে আমরা দ্রুত ঠিক করি।

জরুরি কথা

গল্পে পড়ি একটি স্বাধীন উদ্যোগ। এটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বা কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত নয়। পরীক্ষা ও সিলেবাসের অফিসিয়াল তথ্যের জন্য সবসময় পিএসসির ওয়েবসাইট দেখুন।